শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ভোটকে সুষ্ঠু করার দায়িত্ব পুলিশ এবং প্রশাসনের: সিইসি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোট কীভাবে শান্তিপূর্ণ হবে সেটা আমি জানি না, তবে ভোটকে সুষ্ঠু করার দায়িত্ব পুলিশ এবং প্রশাসনের।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তাদের দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে আজ শুক্রবার (১০ নভেম্বর) এসব কথা বলেন সিইসি। এসময়য় অন্য চার কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, এই নির্বাচনে বিভিন্ন দেশের আগ্রহ আছে। নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে অপপ্রচার দূর করা যাবে। অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে সবাইকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হবে।

এসময় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে ডিসি-এসপিদের প্রতি আহ্বান জানান সিইসি। তিনি বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহন বা প্রাণ। ভোটারদের ভোটাধিকারের স্বাধীনতা যেন ব্যাহত না হয় সেদিকেও খেয়াল রাখার নির্দেশনা দেন সিইসি।

দুদিনের এই কর্মশালায় ৩২ জেলার ডিসি-এসপি ছাড়াও বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনারসহ মোট ১১৪ জন অংশ নিচ্ছেন। কর্মশালা শেষ হবে শনিবার।

এর আগে, গত ১৪ ও ১৫ অক্টোবর দেশের ৩২টি জেলার ডিসি, এসপি, চার বিভাগের বিভাগীয় কমিশনার ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ মোট ১১৬ জন নিয়ে প্রথম ধাপের প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023