শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দোহায় একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশিসহ ছয় অভিবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) রাতে দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে পাশের একটি ভবনেও।

নিহত চার বাংলাদেশির মধ্যে দুজনের বাড়ি ফেনীতে। বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত অন্য দুজন পাকিস্তানি নাগরিক।

ফেনীর নিহতরা হলেন ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান ও দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ।

নিহত মীর হোসেন ফরহাদের চাচাতো ভাই তৌহিদুল ইসলাম জানান, ফরহাদ পুড়ে অঙ্গার হয়ে গেছে। তার কাগজপত্র নিয়েও কিছু জটিলতা আছে। পরিবারের পক্ষ থেকে ওই এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন ও ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাহার মিয়া কাতারে ফেনীর দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023