শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

দেশের মাটির সব সন্তানের অধিকার সমান: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সবাই এই মাটির সন্তান। এই মাটিতে আপনারা সবাই নিজ নিজ অধিকার নিয়ে বাস করবেন।

দেশে সব ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার ভোগ করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্মের সুরা কাফিরুনে স্পষ্ট বলা আছে, ‘লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন’। অর্থাৎ যার যার ধর্ম সে পালন করবে। কেউ কারও ওপর হস্তক্ষেপ করবে না।

রোববার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘৭৫ পর বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনা থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। হিন্দু সম্প্রদায়ের ওপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে।’ ৯২, ২০০১ ও তার আগে বার বার আঘাত এসেছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় আপনাদের পাশে ছিল, পাশে আছি।

বাংলাদেশের মানুষ সবসময় উদার মনের উল্লেখ করে সরকারপ্রধান বলেন, তারাও সব সময় অসম্প্রদায় চেতনাকে বিশ্বাস করে। যে কারণে আজকে আমাদের স্লোগান, ধর্ম যার যার উৎসব সবার। সবাই আমরা ঠিকই এভাবে উৎসব পালন করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই শান্তিপূর্ণভাবে আপনাদের পূজা সম্পন্ন হোক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমাদের সংগঠনের সব নেতাকর্মী আপনাদের পাশে থাকবে। কোনো রকম ঘটনা যাতে এখানে কেউ না ঘটাতে পারে সেদিকে আমরা সতর্ক থাকব।

শেখ হাসিনা বলেন, আমরা সবাই এই মাটির সন্তান। এই মাটিতে আপনারা সবাই নিজ নিজ অধিকার নিয়ে বাস করবেন। মহান মুক্তিযুদ্ধে সবাই এক হয়ে যুদ্ধ করেছেন। কাজেই এখানে সবার সমান অধিকার রয়েছে। সেই অধিকার যাতে বলবৎ ও সুপ্রতিষ্ঠিত থাকে আমরা সবসময় সেই চেষ্টাই করি।

সরকারপ্রধান বলেন, আজকে দেশের ঘরে ঘরে খাবার-বিদ্যুৎ আছে। আমরা তৃণমূল পর্যন্ত চিকিৎসাসেবা পৌঁছে দিয়েছি। সারা বাংলাদেশে যে উন্নয়নের ছোঁয়া, সেটি আপনারা জানেন। সেজন্য আপনার বাংলাদেশের অগ্রযাত্রার জন্য আশীর্বাদ করুন। এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

এর আগে তিনি পূজামণ্ডপ পরিদর্শনে যান। এসময় তিনি পুরোহিতের সাথে কথা বলে পূজার খোঁজখবর নেন। শুভেচ্ছা জানানোর মঞ্চে প্রধানমন্ত্রী পৌঁছালে তাকে নৃত্যসংগীতে স্বাগত জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023