স্টাফ রির্পোট, ঢাকা
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৮ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রানÍ হয়েছেন। সব মিলে পুলিশে আক্রানেÍর সংখ্যা দাঁড়িয়েছে ২১৪১ জনে। এ সংখ্যা ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের ১৫ মে সকাল পর্যনÍ। আক্রানÍদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ১০৪১ জন। গত বুধবার এ সংখ্যা ছিল ৯০৯ জন। আক্রানÍদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি। ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রানÍ হয়েছেন। সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রানÍ সন্দেহে আইসোলেশনে রয়েছেন ১১৫২ জন ও আক্রানÍদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তিন হাজার ৯১ জনকে। এ পর্যনÍ ৩৩৩ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন সাতজন। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নির্দেশে করোনা আক্রানÍ পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিতকল্পে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।