শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

একই পরিবারের ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩

ঢাকার আশুলিয়ার ইউনিক এলাকায় একটি বহুতল ভবনের আবাসিক ফ্ল্যাট থেকে মা-ছেলেসহ তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জামগড়া ইউনিক ফকির বাড়ির মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন ভবনের চারতলার একটি ফ্ল্যাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা, আনুমানিক তিনদিন আগে তাদের হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন মোক্তার হোসেন বাবুল, তার স্ত্রী শাহিদা বেগম এবং তাদের ১২ বছর বয়সী ছেলে মেহেদী হাসান জয়। মোক্তার হোসেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী। এ দম্পতি আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিক। ঘটনা জানাজানি হলে পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার ওপর মা ও ছেলের মরদেহ দেখতে পাই। পাশের ঘরে হাত-পা বাঁধা অবস্থায় মোক্তার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। হত্যার কারণ তদন্তের শেষে বলা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023