শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়া দেলওয়ারা সেখ সরিফ উদ্দিন মাকের্টে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি,বগুড়া
বৃহস্পতিবার বগুড়া দেলোয়ারা সেখ সরিফ উদ্দিন সুপার মাকের্টের সকল ব্যবসায়িকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হলো। করোনা ভাইরাসের প্রভাব থেকে ক্রেতা বিক্রেতাদের সুরক্ষায় সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মার্কেটের সমিতির পক্ষ থেকে এই আহবান জানানো হয়। এই মার্কেটের নিচতলা ও দ্বিতীয়তলাসহ সকল ব্যাবসায়িরা একত্র হয়ে এক সংক্ষিপ্ত বৈঠক করেন।

 

ওই বৈঠক থেকে ক্রেতা বিক্রেতাদের সুরক্ষায় মার্কেটের সামনে হাত ধোয়ার জন্য বেসিন ও সাবান দেয়া হয়েছে। মার্কেটের সকল ব্যবসা প্রতিষ্ঠানে বা দোকানে নির্ধারিত দুরত্বে বিক্রেতা থাকা, মাস্ক, ব্যক্তিগত ভাইরাস প্রতিরোধমুলক পোষাক পড়াসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়। আর সরকারি স্বাস্থ্যবিধি না মানার জন্য কোন ব্যবসায়ির জরিমানা বা ক্ষতি হলে মার্কেটের কোন সমিতিই দায়ভার নেবে না। ঈদের সময় কেনাকাটার জন্য মার্কেটের সকল ব্যবসায়িকে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন দেলোয়ারা সেখ সরিফ উদ্দিন সুপার মাকের্টের নিচতলা ব্যবসায়ি সমিতির সভাপতি ও জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন রানা। মতামত প্রদান করে বক্তব্য রাখেন মার্কেটের ২য় তলা ব্যবসায়ি সমিতির সভাপতি শাহ মোঃ সামসুজ্জোহা, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মিথুন, নিচতলা ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক হামিদুর রহমান রাজু, ব্যবসায়ি নেতা নুরুল ইসলাম, রাশেদ খন্দকার চপল, সায়দুর রহমান বাবু, আব্দুর রাজ্জাক পিন্টু, রুমন আহম্মেদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023