শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডি লজ ডিগ্রি নিতে সম্মত নন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি গ্রহণে সম্মতি দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি গ্রহণের বিষয়ে অনুশাসন দিয়েছেন। অনুশাসনে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমি দুঃখিত, সম্মতি (ডিগ্রি গ্রহণে) দিতে পারছি না।’

প্রধানমন্ত্রীর এ অনুশাসনের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ একটি সমাবর্তন আয়োজনের পরিকল্পনা নিয়েছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি লজ ডিগ্রি দিতে একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। সেটি মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়। তবে প্রধানমন্ত্রী ওই ডিগ্রি নিতে সম্মতি দেননি।

আরও পড়ুন: মশা মেরে শেষ করা যাবে না, নিজেদের সচেতন হতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন জাগো নিউজকে বলেন, ‘একটা স্পেশাল কনভোকেশনের ব্যাপারে আলাপ-আলোচনা চলছে। পরিকল্পনা পর্যায়ে আছে সেটা। সেখানে প্রধানমন্ত্রীকে ডি লজ ডিগ্রি দেওয়ার প্রস্তাবনা ছিল। আজকের শিক্ষা মন্ত্রালয়ের প্রজ্ঞাপনটা আমিও দেখেছি। এ নিয়ে কারও সঙ্গে কোনো আলাপ হয়নি এখনো। বিস্তারিত পরে জানানো যাবে।’

এ বিষয়ে জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমানের ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023