শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়ায় প্রথম দফায় ১০০জন মানবিক সহায়তার অর্থ পাচ্ছেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া নানা শ্রেণি-পেশার মানুষদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার বগুড়ায় প্রথম ধাপে ১০০জনকে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক সহায়তার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী পর্বে প্রধানমন্ত্রী বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালু উপজেলার ১০জনের কাছে অর্থ প্রদান করতে পারেন বলে জানানো হয়েছে। তিনি বলেন, এরপর বাকি ৯০জনকে তাদের মোবাইল ফোনে সহায়তার অর্থ পাঠানো হবে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশের মত বগুড়াতেও গত ২৫ মার্চ থেকে দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ রয়েছে। গত ২১ এপ্রিল বগুড়া জেলাকে লকডাউন বা অবরুদ্ধ ঘোষণা করা হয়। এতে পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন কর্মহীন হয়ে পড়েন।

এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কর্মহীন হয়ে পড়া লোকজনদেরকে ঈদের আগে নগদ অর্থ সহায়তা প্রদানের কথা ঘোষণা করেন। এজন্য তিনি জেলা প্রশাসকদেরকে স্ব স্ব জেলায় কর্মহীন লোকজনদের তালিকা তৈরির নির্দেশ দেন। ওই সিদ্ধান্তের আলোকে বগুড়ার প্রতিটি উপজেলায় অধীনস্ত ইউনিয়ন এবং পৌরসভাগুলোর জনপ্রতিনিধিদের মাধ্যমে কর্মহীন লোকজনদের নাম তালিকাভুক্ত করা হয়। যেহেতু কর্মহীন লোকজনদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি সহায়তার অর্থ পাঠানো হবে সেজন্য তালিকাভুক্ত লোকজনদের ফোন নম্বরও যুক্ত করা হয়।

বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, জেলার ১২টি উপজেলা থেকে মোট ৭৫ হাজার মানুষের তালিকা তৈরি করে গত ৭ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে পাঠানো হয়। তিনি বলেন, ‘ওই তালিকা থেকে প্রথম ধাপে ১০০জনকে বৃহস্পতিবার সহায়তা দেওয়া হবে। তালিকাভুক্ত অন্যদের নাম ও মোবাইল ফোন নম্বর যাচাই করা হচ্ছে। পর্যায়ক্রমে তাদের কাছেও সহায়তার অর্থ পৌঁছানো হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023