শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

লোক ভাড়া করে বাসে মোবাইল চুরি, দিনে পেতেন ৩ হাজার টাকা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

রাজধানীর বিভিন্ন পয়েন্টে বাসে ওঠা-নামা করা যাত্রীদের টার্গেট করে মোবাইল ফোন চুরি করতো একটি চক্র। চক্রের সদস্যরা প্রত্যেকে এ কাজে দিনে পেতেন তিন হাজার টাকা। ওই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে এই তথ্য জানান ডিএমপির শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ। গ্রেফতাররা হলেন- মো. জনি, মো. সুমন ও মো. আরমান।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

ওসি নূর মোহাম্মদ বলেন, গ্রেফতাররা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে বাসে ওঠা-নামার সময় ওই যাত্রীদের টার্গেট করতেন। এরপর চক্রের সদস্যরা কৃত্রিম ভিড় সৃষ্টি করে ওই ভিড়ের মধ্যে যাত্রীদের মোবাইল ফোন চুরি করে সটকে পড়তেন।

গ্রেফতার জনি, সুমন ও আরমান অন্য আরেকজনের নেতৃত্বে মোবাইল ফোন চুরি করেন। এজন্য প্রতিদিন তারা তিন হাজার টাকা করে পান। গ্রেফতারদের মধ্যে সুমনের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা রয়েছে। শাহবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023