শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

সাড়ে ৩৬ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রায় বিদেশি জাহাজ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে এমভি জাডোর নামের একটি মাদার ভেসেল এসেছে। গতকাল বুধবার রাতে জাহাজটি পটুয়াখালীর পায়রা বন্দরের আউটারে এসে পৌঁছায়। বর্তমানে জাহাজটি আউটারেজ থেকে ইনার অ্যাংকোরেজে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজিজুর রহমান।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্বাবাধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, জাহাজটি ইনারে পৌঁছানোর পর পরই লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে। লাইটারে করে কিছু কয়লা কমিয়ে বৃহস্পতিবার রাত অথবা শুক্রবার সকালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দের জেটিতে গিয়ে পৌঁছাবে জাহাজটি। এরপর এটি থেকে কয়লা খালাস করে নেওয়া হবে পায়রা তাপবিদ্যুৎ কেন্দের রিজার্ভারে।

বন্ধ তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি তৃতীয় জাহাজ। ১৮৯ দশমিক ৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ দশমিক ২৫ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিায়র বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে। এর আগে প্রায় ৭৮ হাজার মেট্রিক ট্রন কয়লা নিয়ে পাভো ব্রেভ ও অ্যাথেনা নামের আরও দুটি জাহাজ পায়রা বন্দরে আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023