শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী-ছেলেকে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুবাই প্রবাসীর ঘুমন্ত স্ত্রী-ছেলেকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পাঁচোড়া গ্রামে বেপারী বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাঁচোড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী নিপা আক্তার (২৬), তার ছেলে আলী হাসান মুজাহিদ (৮)। তারা যথাক্রমে প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী ও সন্তান।

স্থানীয়দের বরাত দিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, জায়গা-জমিসহ পারিবারিক নানা বিষয় নিয়ে প্রবাসী আনোয়ার হোসেনের পরিবারের সঙ্গে তার ভাই-ভাতিজাদের দ্বন্দ্ব ছিল। এ নিয়ে প্রায়ই ঝগড়া হতো। এরই জেরে মঙ্গলবার গভীর রাতে আনোয়ার হোসেনের ভাতিজা ঘুমন্ত নিপা ও মুজাহিদকে ঘরে থাকা লাকড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত শুরু করে। অতিরিক্ত আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ভোরে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে হত্যাকারীর নাম এখনই বলা যাচ্ছে না বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

তবে প্রবাসী আনোয়ার হোসেনের ভাইয়ের ছেলে মঈনুল হাসান শুভ (২২) এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেন নিহত নিপা আক্তারের বাবা জালাল আহমেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023