শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ফরিদপুরে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৬

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩

ফরিদপুরের ভাঙ্গায় মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত ৬ জন। তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে এ্যাপ্রোচ সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগার পরে কোনো কারণে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এতে অন্তত ৫ জন নিহত হয়।

আগুনে মরদেহ পুড়ে যাওয়ায় নিহতের সংখ্যা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। পরে এ বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023