শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

হজ পালনে সৌদি পৌঁছেছেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩

রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালন করতে ১০ দিনের সফরে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৩ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (ফ্লাইট নং বিজি ৩৩১), রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সফরসঙ্গীদের নিয়ে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএ) অবতরণ করে।

জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ, কেএসএ-তে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারি এবং দূতাবাসের কর্মকর্তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে স্বাগত জানান।

এরপর রাজকীয় অতিথি হিসেবে পবিত্র মক্কার সাফা রয়্যাল প্যালেসে আবাসস্থলে নিয়ে যাওয়া হয় ভিভিআইপি প্রতিনিধিদলকে। সেখান থেকে তাদের হজ পালন করার কথা রয়েছে।

রাষ্ট্রপতি বিমানে হজ কাফেলার হজযাত্রী ও তার সফরসঙ্গী দলের সদস্যদের খোঁজখবর নেন। এর আগে রাষ্ট্রপ্রধান দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল (র.) অভ্যন্তরীণ বিমানবন্দর (হিসা) থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, সেনাপ্রধানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তাকে বিদায় জানান।

হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ১ জুলাই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে মদিনায় যাবেন। সৌদি আরবে তাঁর ১০ দিনের সফর শেষ করে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি ৩৩৮) ২ জুলাই মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023