শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩

সুইজারল্যান্ড ও কাতার সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে সংবাদ সম্মেলনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুর ১২টার কিছু সময় পর গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগের শীর্ষ নেতা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এছাড়া সিনিয়র সাংবাদিকরা যোগ দিয়েছেন।

শুরুতে প্রধানমন্ত্রী দুই দেশ সফর সম্পর্কে লিখিত বক্তব্যে বিস্তারিত তুলে ধরছেন। পরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। প্রধানমন্ত্রী গত ১৪-১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান শেষে সুইজারল্যান্ডের জেনেভা থেকে শনিবার দেশে ফিরেছেন।

এছাড়া, ২৩-২৫ মে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে যোগ দেন প্রধানমন্ত্রী। এর আগে গত ১৫ মে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে এসেছিলেন শেখ হাসিনা। সেদিন বিভিন্ন সমসাময়িক বিষয়ে প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি। আজকের সংবাদ সম্মেলনেও আগামী জাতীয় সংসদ নির্বাচন, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে প্রশ্ন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023