শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় প্রাইভেটকারের চাপায় মা-মেয়ে নিহত

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

বগুড়ায় প্রাইভেটকারের চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে শাজাহানপুরের নাটোর-বগুড়া আঞ্চলিক মহাসড়কের আশেকপুর জোড়া বটতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আশেকপুর পশ্চিমপাড়ার শিপন আলীর স্ত্রী দোলেনা বেগম (২২) ও মেয়ে আয়েশা (৫)। এ ঘটনায় প্রাইভেটকারচালক আহনাফ (২০) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহতদের মরদেহ পরিবারের সদস্যরা আইনি প্রক্রিয়া শেষে বাড়িতে নিয়ে গেছেন।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, দ্রুতগতির একটি প্রাইভেটকার মা ও মেয়েকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের চালককে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পরে ওই প্রাইভেটকারটি জব্দ করে হেফাজতে নিয়েছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় কুন্দুরহাট হাইওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023