শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

রেল স্টেশনের ফাঁকা জায়গায় শাক-সবজি চাষের নির্দেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

একটি ফাঁকা জায়গাও অনাবাদী থাকবে না- প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পর রেল স্টেশনের পরিত্যক্ত ও ফাঁকা জায়গায় শাক-সবজি চাষ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কর্মকর্তা-কর্মচারীদের সুষম চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা বিভাগের সব স্টেশনে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এরই মধ্যে ঢাকা বিভাগের স্টেশন ইনচার্জদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

জানা গেছে, গত বুধবার (৬ মে) ঢাকা বিভাগের ব্যবস্থাপক (ডিআরএম) সালাহ উদ্দীনের আদেশে স্টেশনগুলোর ইনচার্জদের কাছে ওই নোটিশ পাঠানো হয়। ঢাকা বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, ‘সিআরএম/ঢাকা মহোদয়ের কন্ট্রোল আদেশ মোতাবেক প্রত্যেক স্টেশনের সীমার মধ্যে অবস্থিত অব্যবহৃত জায়গায় শাক-সবজি চাষের জন্য বলা হয়েছে। সেই বিষয়ে প্রত্যেক স্টেশন ইনচার্জরা নিজ নিজ সীমার পরিত্যক্ত জায়গায় শাক-সবজি চাষ করবেন।’

 

জানা গেছে, বর্তমানে ঢাকা বিভাগে ১৪৩টি রেলস্টেশন রয়েছে। প্রত্যেক স্টেশনের প্লাটফর্ম, লোকশেড কিংবা লাইনের পাশের অনেক জায়গা ফাঁকা বা অব্যবহৃত পড়ে থাকতে দেখা যায়। এ অবস্থায় সেসব স্থানে সবজি উৎপাদনের সিদ্ধান্ত নেয় রেলওয়ে।

 

ঢাকা বিভাগ রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী বলেন, ‘আমাদের অনেক জায়গা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। অযথা জায়গাগুলো ফাঁকা না রেখে অন্তত সবজি চাষ করলে রেলের কর্মচারীদের কিছুটা হলেও চাহিদা পূরণ হবে। একটি ফাঁকা জায়গাও অনাবাদী থাকবে না- প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সবজী চাষের প্রয়োজনীয় খরচ সংশ্লিষ্ট স্টেশন সরবরাহ করবে। উৎপাদিত পণ্য নিজেরা ভোগ করতে পারবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023