শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

সুদান থেকে ফিরলো আরও ৫২ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

অভ্যন্তরীণ সংঘাতে জর্জরিত সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরও ৫২ বাংলাদেশি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। বুধবার (১০ মে) পোর্ট সুদান থেকে সুদানের বদর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে জেদ্দায় পৌঁছান ১৭৬ বাংলাদেশি। তাদের মধ্যে থেকে ৫২ জন দেশে ফিরে এলেন।

এর আগে গত সোমবার (৮ মে) সুদান থেকে জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৬ বাংলাদেশি। দেশে ফেরাদের মধ্যে নারী, শিশু ও অসুস্থ প্রবাসী ছিলেন।

রিয়াদের বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, বৃহস্পতিবারের মধ্যে কাতার এয়ারলাইন্সে আরও ১৩০ জন ও মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৩৮ জনের দেশে ফেরার কথা রয়েছে।

গত ৩ মে সুদানের রাজধানী খার্তুম থেকে ৬৮০ বাংলাদেশিকে নিরাপদে পোর্ট সুদানে নেওয়া হয়। দুই দফায় মোট ১৩টি বাসে করে তাদের সেখানে নেয়া হয়।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস বলছে, সুদানে প্রায় এক হাজার পাঁচশ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। এদের মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023