শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

বৃষ্টির সঙ্গে পড়ল ৫ কেজি ওজনের শিলা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়েছে। এ সময় জেলার পাংশাতেও বৃষ্টি হওয়ার সময় বৃষ্টির মধ্যে ৫কেজি ওজনের একটি শিলা পাওয়া গেছে। শনিবার বিকেলে পাংশা উপজেলার চান্দুর মোড় এলাকায় ৫ কেজি ওজনের একটি শিলা উদ্ধার করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, শিলা তো আর আমার হাতে এসে পড়েনি অথবা পড়ার পরও কেউ আমার হাতে জমা দেয়নি। আমি বিষয়টি শুনেছি মাত্র। স্থানীয়দের দাবি, এত বড় আকৃতির শিলা আগে কোনোদিন দেখা যায়নি। বিকাল সাড়ে ৪টার দিকে এত বড় শিলা দেখতে পাওয়া গেলে সেটি মাপা হয়। যার ওজন হয় ৫ কেজি। তবে এত বড় আকৃতির শিলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টিকে কেউ কেউ দোকান থেকে আনা বরফ বলেও জানাচ্ছেন ও আলোচনা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023