শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

দিনাজপুরের চিরিরবন্দরে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংষর্ষে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে উচিতপুর বাজার সংলগ্ন শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উত্তম রায় (৩৫) ও তার স্ত্রী পল্লবী রায় (৩২)। তবে নিহত দুই শিশুর নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে দিনাজপুর থেকে কেয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস ফুলবাড়ীর শহ‌রে আস‌‌ছিল। অন্যদি‌কে নবাবগঞ্জ থেকে একটি অটোরিকশা দিনাজপুর শহরে যাচ্ছিল। শিবপুর এলাকায় পৌঁছা‌লে বাস-‌সিএন‌জির মু‌খোমু‌খি সংর্ঘষ হয়।

এসময় ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুই শিশু নিহত হয়। ওই দুই শিশুর বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর হবে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ চারজনকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপতালে নেওয়া হয়। পরে সেখানে দুইজন মারা যান। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023