শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

১০ দিন আগেই মিলবে ট্রেনের টিকিট, বিক্রি শুরু আজ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩

এখন থেকে আন্তঃনগর ট্রেনে যাত্রার ১০ দিন পূর্বেই ক্রয় করা যাবে টিকিট। যাত্রীদের সুবিধার্থে আজ শনিবার থেকে এ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে পাঁচদিন পূর্বে পাওয়া যেত অগ্রিম টিকিট।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অগ্রিম এ টিকিট কাউন্টার থেকে কেনা যাবে। তবে ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত কাউন্টার ও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হবে।এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গণমাধ্যমকে বলেন, ‘১ এপ্রিল থেকে কাউন্টার ও অনলাইনের মাধ্যমে যুগপত্ভাবে সব টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। অর্থাৎ অনলাইন বা কাউন্টারে পৃথক কোনো কোটা থাকবে না। এখন থেকে ১০ দিন আগের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে।’

এ ছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকিট দেওয়া হবে আগামী ৭ এপ্রিল থেকে। প্রতিবারের মতো ঈদ উপলক্ষে কাউন্টারে ঈদযাত্রার টিকিট বিক্রি আর হবে না। কাউন্টার ঘিরে থাকবে না সাধারণ মানুষের দীর্ঘ লাইন। তবে কাউন্টার থেকে সিটবিহীন টিকিট পূর্বের নিয়মে বিক্রি হবে।

এ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. শাহ আলম কিরণ শিশির।

তিনি বলেন, ‘আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে। ৭ এপ্রিল থেকে টানা ৫ দিন অর্থাৎ ১৭ থেকে ৩০ এপ্রিলের অগ্রিম টিকিট কাটা যাবে। রেলওয়ের নিয়ম অনুযায়ী নিবন্ধনের মাধ্যমে এসব টিকিট কাটতে হবে।’

শাহ আলম কিরণ আরও বলেন, ‘টিকিট ক্রয়ের জন্য রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল, রেলসেবা অ্যাপ বা যে কোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023