শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

রমজানে মাঠ পর্যায়ে বাজার মনিটরিং করতে পুলিশকে নির্দেশনা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

আসন্ন পবিত্র রমজান সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে নিয়মিত বাজার মনিটরিংয়ের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যের অপর্যাপ্ততা ইত্যাদি বিষয়ে গুজব ছড়িয়ে কেউ যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও দেয়া হয়েছে।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সংক্রান্ত ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেয়া হয়।

বাংলাদেশ পুলিশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে অন্যান্যের মধ্যে ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানুয়ারি ২০২৩ মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, সভায় সাম্প্রদায়িক ইস্যুকে কাজে লাগিয়ে কোনো গোষ্ঠী যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। রমজানের প্রয়োজনীয় পণ্য পরিবহন নিশ্চিতকল্পে সকল ধরনের চাঁদাবাজি প্রতিরোধে জেলা ও হাইওয়ে পুলিশকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন। তিনি মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

সভায় উত্থাপিত বিভিন্ন মামলার পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, জানুয়ারি মাসে ডিসেম্বর মাসের তুলনায় মোট দায়ের হওয়া মামলা, ডাকাতি মামলা, খুন মামলা, ধর্ষণ মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা কমেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023