শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বগুড়ায় ৩৫২ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শেরপুরের ধুনট মোড়ে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাক থেকে ৩৫২ পিস ফেনসিডিল উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) এই ঘটনা ঘটে। গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলো- টাঙ্গাইলের মধুপুর উপজেলার পঁচিশা গ্রামের মৃত ওসমান গণির ছেলে ট্রাকচালক সাকের আহম্মেদ হিতু (৪০) ও একই উপজেলার বিশনাইপাল গ্রামের মাজম আলীর ছেলে হেলপার আবু হাশেম (২৯)।

 

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি খলিলুর রহমান জানান, সাকের আহম্মেদ হিতু ও আবু হাশেম ট্রাকচালক এবং হেলপারের ছদ্মবেশে দীর্ঘদিন ধরে মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। রবিবার সকালে তারা একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২২-৫৬১৪) কুড়িগ্রাম থেকে নুড়ি পাথরবোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিলো। এই ট্রাকে ফেনসিডিল রয়েছে- গোপনে এমন খবর পেয়ে বগুড়ার শেরপুরের ধুনট মোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে থামানো হয়। তল্লাশি করে ট্রাকের ডালায় পাথরের নিচে পাটের বস্তায় ৩৫২ পিস ফেনসিডিল পাওয়া যায়। তখন চালক হিতু ও হেলপার হাশেমকে ট্রাকসহ আটক করা হয়। তাদের কাছে নগদ ২৩ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের শেরপুর থানায় সোপর্দ ও মামলা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023