শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

আইডি কার্ড পাচ্ছেন তিন লাখ শ্রমিক, খরচ সাড়ে ৩৬ কোটি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

তিন লাখ শ্রমিককে শনাক্তকরণ নম্বর ও আইডি কার্ড দেওয়া হবে। এরমধ্যে রয়েছেন ফার্মাসিউটিক্যালস, জাহাজভাঙা, ট্যানারি, পোশাক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিকরা। এজন্য ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৩৬ কোটি টাকা। দ্রুত সময়ে এই কাজ শেষ করবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

বাংলাদেশ লেবার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এলইএমএস) চালুকরণ প্রকল্পের আওতায় নেওয়া হচ্ছে এই উদ্যোগ।

 

এই প্রকল্পের মোট ব্যয় ৩৬ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকা। চলতি বছর থেকে ২০২৫ সালের এপ্রিলের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন হবে। প্রকল্পের প্রধান উদ্দেশ্য শ্রমিকের আইডি কার্ড ও তথ্য সংগ্রহের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নির্বাচন। ৯ ফেব্রুয়ারি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়েছে।

 

এলইএমএস’র উপ-প্রকল্প পরিচালক আব্দুল মুমিন বলেন, প্রকল্পটির আওতায় প্রথম ১০ মাসে সফটওয়্যার ও অ্যাপ ডেভেলপমেন্ট টেস্টিং, পরবর্তী আট মাসে প্রশিক্ষণ ও শ্রমিকদের তথ্য সংগ্রহ এবং পরবর্তী ৯ মাসে, অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল মাসের মধ্যে পাঁচ হাজার প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা হবে। এরপর পাঁচ হাজার জব সার্কুলার ও তিন লাখ শ্রমিকের আইডি কার্ড বিতরণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023