শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

গেজেট প্রকাশের পরও নির্বাচন বাতিলের ক্ষমতা পাচ্ছে ইসি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

গেজেট প্রকাশ হওয়ার পরও ভোটে অনিয়মের প্রমাণ পেলে নির্বাচন বাতিল করার ক্ষমতা পাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ইসির এমন প্রস্তাবে সায়ও দিয়েছে আইন মন্ত্রণালয়। সোমবার নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের এ তথ্য জানান।

রাশেদা সুলতানা বলেন, গেজেট প্রকাশ হওয়ার পরে নির্বাচনে অনিয়মের প্রমাণ পেলে আরপিওতে কোনো কিছু করার ক্ষমতা নেই। এজন্য আমরা সংশোধনীর প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা (আইন মন্ত্রণালয়) বললেন যে, ৯১ (ধারা) দিয়েই কাভার হচ্ছে। পরে আমরা একটি উদাহরণ দিয়েছিলাম, সেটা হলো—আমি নির্বাচন কমিশনে যোগদানের কিছুদিন পরেই একটা ফাইল আসলো। এতে দেখলাম ময়মনসিংহের দুর্গাপুরে একটা নির্বাচনে ব্যালট ছিনতাই হয়ে গিয়েছিল। তখন কমিশন গেজেট হওয়ার পর ভোট বাতিল করেছিল। কিন্তু তখন হাইকোর্ট বলেছিলেন, গেজেট হওয়ার পর নির্বাচন কমিশনের কিছু করার থাকে না।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতি যদি সামনে আসে, কমিশনের হাতে অবশ্যই নির্বাচন বাতিলের ক্ষমতা থাকা উচিত। তখন আইন মন্ত্রণালয়ের যারা বৈঠকে ছিলেন, তারা ইসির ‘জাস্টিফিকেশনে’ খুশি হয়েছিলেন। এরপর তারা বলছেন, আর কোনো অসুবিধা নেই। এখন আরপিও সংশোধনের খসড়া মন্ত্রিসভায় যাবে। এরপর সংসদে যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023