শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাবুল হোসেন বাবু (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ২৫ নম্বর সাবপিলার সংলগ্ন ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাহাবুল হোসেন হিলির ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। ঘটনাটিকে ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে বিজিবি-বিএসএফের বাড়তি সদস্য মোতায়েন রয়েছে। সংশ্লিষ্ট ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার ওই যুবক সীমান্ত পেরিয়ে ভারতে যায়। আজ সন্ধ্যায় সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ওই যুবক বাংলাদেশে আসার চেষ্টা করছিল। তখন বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে। পরে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ভারতের হিলির গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি ভারতে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি।’

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, ‘সীমান্তের ৩০০ গজ ভারত অভ্যন্তরে একজন হত্যার ঘটনার কথা শুনেছি। তবে সে বাংলাদেশি কি না ভারতীয় সেটি এখনও নিশ্চিত হতে পারিনি। তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023