শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২০

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ-২ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ন্যাম ভবনের বাসায় কোয়ারেন্টিনে আছেন। পাশাপাশি ওই ভবনের অন্য বাসিন্দারাও কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

 

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভবন লকডাউনের কোনো বিষয় ঘটেনি। যেহেতু ওইটা একটা সংরক্ষিত এলাকা তাই সংসদ সচিবালয় থেকেই তারা ব্যবস্থা নিয়েছেন।’

 

জানে আলম বলেন, ‘আমরা এমপি মহোদয়ের সঙ্গে কথা বলেছি এবং ভবনের বাসিন্দাদের সঙ্গেও কথা বলেছি তারা সবাই হোম কোয়ারেন্টিনে থাকবেন বলে জানিয়েছেন।’ এর আগে গতকাল শুক্রবার রাতে সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক গণমাধ্যমকে শহীদুজ্জামান সরকারের করোনার রিপোর্ট পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করেন।

 

জানা গেছে, শহীদুজ্জামান সরকার গত মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর ন্যাম ভবনের বাসায় ওঠেন। এলাকা থেকে আসার পর শরীরে জ্বর দেখা দিলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার বিকেলে তাকে জানানো হয়েছে, তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।

 

দশম সংসদের হুইপ শহীদুজ্জামান বর্তমান একাদশ সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023