বগুড়া শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন ছাতড়া নতুন কুড়ি অভেদ ক্লাবের উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৮ জানুয়ারি শনিবার বিকালে জমির মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন, শিবগঞ্জ উপজেলার আওয়ামীগের সভাপতি মোস্তাফিজের রহমান মোস্তা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদুর রহমান মানিক সাধারণ সম্পাদক শিবগঞ্জ উপজেলার আওয়ামীলীগ ও পৌর মেয়র। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেনের সভাপতিত্বে খেলা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম চঞ্চল চেয়ারম্যান বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ শিবগঞ্জ বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষকতায় মাষ্টার নজরুল ইসলাম তথ্য ও গবেষণা বিষয় সম্পাদক শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, সাংবাদিক মিন্টু উপজেলা আওয়ামী লীগ নেতা, কামরুল ইসলাম সভাপতি বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মশিউর রহমান, বুড়িগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুব লীগ রাশেদুজ্জামান বাবু, এস এম তৌহিদ হোসেন সহ অনেকে। খেলায় অংশগ্রহণ করেন চাঁদমুহা সরলপুর যুব সংঘ বনাম বিপুল ফুটবল একাদশ মহাস্থান। খেলায় ২-২ গোলে ড্র হওয়ায় সরাসরি টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়, টাইব্রেকারে বিপুল ফুটবল একাদশ কে ৬-৫ গোলে হারিয়ে চাঁদমুহা সরলপুর যুব সংঘ বিজয় লাভ করেন, ম্যাচ রেফারি গোলাম মোস্তফা, তাকে সহযোগিতা করেন সাজন ও জিলহক, ধারা বর্ণনায় শ্রবণ খান মজনু।