শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

নন্দীগ্রামে টিফিনের জমানো টাকা করোনা পরিস্থিতিতে অসহায়দের সাহায্যের জন্য দিলো কলেজ ছাত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

করোনা পরিস্থিতিতে অসহায়দের সাহায্যে বগুড়ার নন্দীগ্রামে কলেজ ছাত্রী প্রীতি বালা টিফিনের জমানো টাকা দিলো ইউএনওকে। বুধবার সকালে সে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শারমিন আখতারের হাতে ৫ হাজার টাকা তুলে দেন।

জানা গেছে, করোনাভাইরাসের প্রভাবে বগুড়া জেলা এখন লকডাউন। এর প্রভাবে থমকে গেছে অর্থনীতির চাকা, কর্মহীন হয়ে পড়েছে নন্দীগ্রাম উপজেলার মানুষ। দুর্দশা আর দৈন্যতায় দিন কাটছে নিম্নআয়ের মানুষদের।
এই অবস্থায় প্রিয়জনদের থেকে পাওয়া উপহার ও স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে জমানো টাকা কর্মহীন, অসহায়, অসচ্ছল ও অভুক্ত মানুষদের মাঝে উপহার দিয়েছে হাটকড়ই ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী প্রীতি বালা। সে উপজেলার গোপালপুর গ্রামের কাজল চন্দ্র রায়ের মেয়ে।

 

কলেজ ছাত্রী প্রীতি বালা জানায়, করোনার প্রভাবে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই আমি আমার ৩ বছরের টিফিনের জমানো টাকা ও বিভিন্ন সময় উপহারের জমানো টাকা গরীব মানুষদের জন্য দিয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার জানান, কলেজ ছাত্রী প্রীতি বালা টিফিনের জমানো টাকা খরচ না করে সে কর্মহীন, অসহায় মানুষদের মাঝে উপহার দিয়েছে। যা অনুকরণীয় হয়ে থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023