শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

পঞ্চগড়ে তিনদিন বিরতি দিয়ে ফের শৈত্যপ্রবাহ বইছে। কমেছে দিন ও রাতের তাপমাত্রা। টানা ১৪ দিন ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। স্থবিরতা দেখা দিয়েছে জনজীবনে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এই তাপমাত্রা দেশের মধ্যে সর্বনিম্ন।

এদিকে তিন ধরে ঘনকুয়াশায় ঢেকে রয়েছে গোটা এলাকা। টানা শৈত্যপ্রবাহে ঘনকুয়াশা আর কনকনে শীতে ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। দাম বেড়েছে পুরাতন গরম কাপড়ের।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই-দিন রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023