রংপুরে ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেলো ২ তরুণের

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

চলন্ত ট্রেনের ছাদে উঠে সেলফি তুলতে গিয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। তাদের একজনের মরদেহ পাওয়া গেলেও অপরজনেরটা এখনও পাওয়া যায়নি। শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুরের বদরগঞ্জ স্টেশন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। বদরগঞ্জ রেল স্টেশনের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী লোকাল ট্রেনটি বদরগঞ্জ স্টেশনে পৌঁছালে ওই দুই তরুণ ছাদে উঠে সেলফি ও লাফালাফি করতে শুরু করে। ট্রেনটি ঘুনটি ঘর অতিক্রমের সময় ডিস লাইনের তারে লেগে তারা ছিটকে পড়ে। এসময় একজন ট্রেনের নিচে পড়ে একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। অপর তরুণের মরদেহ এখন পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023