প্রায় অর্ধলক্ষাধিক লোকের পদচারনায় এক উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে আজ বৃহস্পতিবার বগুড়া গাবতলীর জয়ভোগা শোলাটিয়া মাঠে অনুষ্ঠিত হলো ৩দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্থানীয় যুব সমাজ আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় খগেন, ডাঃ চন্দ্র শেখর রায়, সহকারী অধ্যাপক ফজলে বারী রতন, জেলা এনপিপি’র সভাপতি ফজলুল হক, পরিচালনা কমিটির সভাপতি কাউন্সিলর শাহজাহান আলী, সাধারণ সম্পাদক এস.এম রতন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আমিনুল আকন্দ, প্রধান পৃষ্ঠপোষক ইউপি সদস্য রাকিবুল হাসান রকি
প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নাড়ুয়ামালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী। ঘোড়দৌড় প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশগ্রহণ করেছিল। ওই ২৪দলকে দু’ভাগে বিভক্ত
করে ১ম, ২য় এবং ৩য় স্থান নির্ধারণ করে পুরস্কার বিতরণ করা হয়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় খেলায় উৎসবমুখর পরিবেশে প্রায় অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। উল্লেখ্য, ৩দিনব্যাপী ঘোড়দৌড় এই খেলাটি গত ৩জানুয়ারীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন ওসি সনাতন চন্দ্র সরকার। এরপর থেকেই চলতে থাকে পাতা ও লাঠি খেলা, মেলা, জ্যান্ত মুরগী খাওয়াসহ বিভিন্ন খেলা। ঘোড়দৌড় খেলা উপলক্ষ্যে আশপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল। বাড়ী বাড়ী আত্মীয়-স্বজন দিয়ে ভরপুর হয়ে উঠেছিল জয়ভোগা শোলাটিয়া মাঠের আশপাশের গ্রাম। শিশুদের জন্য চরকি, নাগোর দোলা, নৌকা দোলাসহ ছিল বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা। নানা রকম মিষ্টি, ফুচকা, ঝালমুড়িসহ বড় বড় মাছের দোকান বসানো