শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নন্দীগ্রামে করোনার প্রভাবে জমিতেই পচছে টমেটো

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে করোনার প্রভাবে জমিতেই পচছে টমেটো। করোনা ভাইরাসের কারণে যানবাহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা। জানা গেছে, সম্প্রতি সর্বশেষ নন্দীগ্রামসহ বগুড়া জেলাকে লকডাউন ঘোষণার পর এই উপজেলার বিভিন্ন স্থান থেকে পাইকারী ব্যবসায়ীরা আসতে পারছেন না। আবার হাট-বাজারেও তেমনি টমেটো বিক্রি করতে পারছেন না কৃষকরা। যার ফলে জমির মাঝেই পচে নষ্ট হচ্ছে টমেটো।

 

রোববার সরেজমিন ঘুরে দেখা যায়, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামে মাঠে কৃষক রুহুল আমিন ২ বিঘা জমি বর্গা নিয়ে টমেটো চাষ করেছেন। বাঁশের বেড়ার ওপর ঝুলছে থোকাথোকা টমেটো। এ যেন কৃষকের থোকা থোকো স্বপ্ন। কোনোটা কাঁচা, আবার কোনোটা পাকা। এমন কাঁচাপাকা টমেটোতেই কৃষকের বাজিমাত। লকডাউনের কারণে ও মূল্য কমে যাওয়ায় কৃষকরা উৎপাদিত টমেটো নিতে পারছেন না। ফলে জমিতেই টমেটো পচে নষ্ট হচ্ছে। এতে করে তার দুই লাখ টাকার ক্ষতি হতে পারে। তার মতো অনেক চাষীরই একই অবস্থা।

 

টমেটো চাষী রুহুল আমিন বলেন, করোনাভাইরাস আসার আগে প্রতিদিন ১০ মণ টমোটো বিক্রি করতেন। দামও ভাল ছিল। এখন চলমান লকডাউনের কারনে যানবাহন বন্ধ থাকায় টমেটো কিনতে পাইকাররা আসছে না। যার কারনে টমেটো পেকে ক্ষেতেই ঝড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। করোনার প্রভাবে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হবে।
এবিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. আদদান বাবু বলেন, এই উপজেলায় ৩৫ হেক্টর জমিতে টমেটো চাষ করা হয়েছে। করোনার প্রভাবে যাদের জমিতে টমেটো নষ্ট হচ্ছে, সেই টমেটো বাজারজাত করার জন্য চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023