শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া ৩২৮ জন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ভারতে আটকে পড়া আরও  ৩২৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনন্স ও চেন্নাই থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে তারা দেশে ফিরেছ্নে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন তাদের দেশে ফেরাতে উদ্যোগ নেয়।

 

জানা গেছে, দিল্লি থেকে ১৬৩ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে এবং চেন্নাই থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ১৬৬ জন দেশে ফিরেছেন। এদের মধ্যে বেশিরভাগ চিকিৎসাধীন রোগী। তবে বেশকিছু ছাত্র-ছাত্রী রয়েছেন। দিল্লি থেকে ঢাকায় যাত্রার আগে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে দূতাবাস কর্মকর্তাদের একটি দল যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা করেন।

 

এদিকে বাংলাদেশ হাই কমিশন চেন্নাই থেকে ১৬৬ জনের দেশে ফেরার কথা বললেও ইউএস বাংলা এয়ারলাইন্সের বলছে, তাদের  ফ্লাইটে ১৬৯ জন আটকে পড়া বাংলাদেশি ঢাকায় ফিরে এসেছেন।

 

ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, ‘চেন্নাই থেকে চতুর্থ ধাপে পাঁচ জন শিশুসহ মোট ১৬৯ জন আটকে পড়া বাংলাদেশিকে ফিরিয়ে আনা হলো। শুক্রবার দুপুর ২টা ৫৬ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়।’

 

বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, শনিবার (২৫ এপ্রিল) আরও একটি ফ্লাইটে চেন্নাই থেকে ১৬৪ জন বাংলাদেশি দেশে ফেরার কথা রয়েছে। তাদের অধিকাংশ যাত্রী বেঙ্গালুরু নারায়না হাসপাতালে চিকিৎসার জন্য এসে আটকা পড়েছেন। উভয় দেশের সরকারের অনুমোদন সাপেক্ষে ভবিষ্যতে প্রয়োজনে আরও  ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হবে। যারা এখনও  ভারতে অবস্থান করছেন, তাদের দেশে ফেরানোর জন্য বাংলাদেশ হাই কমিশন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023