শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

দুপচাঁচিয়ায় মটরসাইকেল দুর্ঘটনায় নিহত এক

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

বুধবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলায় মটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য আফসার আলী (৬৫) নিহত হয়েছে।
প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের আমঝুপি গ্রামের মৃত বছির উদ্দীনের ছেলে সাবেক ইউপি মেম্বার আফসার আলী (৬৫) ঘটনার দিন মটরসাইকেল যোগে দুপচাঁচিয়ায় যাওয়ার পথে তার মটরসাইকেলটি উপজেলা সদরের খাদ্য গুদাম এলাকায় পৌছিলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে পাশ কাটতে গিয়ে ধাক্কা দেয়। এতে আফসার আলী মটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। তার অবস্থা আশংকাজন হওয়ায় তাৎক্ষণিক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গুনাহার ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য লিপটন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023