শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

চরমে গৃহহীন সংকট, লস অ্যাঞ্জেলসে জরুরি অবস্থা জারি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

গৃহহীন সংকট চরমে পৌঁছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বড় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস নগরীতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব নিয়েই নগরীতে জরুরি অবস্থা জারি করেছেন সেখানকার নতুন মেয়র কারেন বাস।

স্থানীয় সময় সোমবারই তিনি নগরীর নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেন। এরপরই প্রথম কাজ হিসেবে তিনি ‘গৃহহীন সংকট’ ঠেকাতে জরুরি অবস্থা জারি করেন।

এই পদক্ষেপকে ‘ভূকম্প বদল’ আখ্যা দিয়ে মেয়র কারেন বাস বলেন, “এই পদক্ষেপ সমস্যাটি সমাধানের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে।”
লস অ্যাঞ্জেলেস ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে কারেন বাস বলেন, “আমি এই গৃহহীন সংকটকে মেনে নিতে পারছি না, যা ৪০ হাজারেরও বেশি মানুষকে কষ্ট দিচ্ছে। এবং এর প্রভাব পড়ছে আমাদের প্রত্যেকের ওপর।”

তিনি আরও বলেন, “আগামী দিনে গৃহহীনদের নিয়ে একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করব।” সূত্র: সিবিএস নিউজ, নিউ ইয়র্ক পোস্ট, এবিসি৭, লেমনডি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023