শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রায় ৭ কোটি মানুষ ত্রাণ সহায়তা পেয়েছেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাসের দুর্যোগে এ পর্যন্ত সারাদেশে ৬ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৯১৫ জন মানুষ সরকারি সহযোগিতা পেয়েছেন। ত্রাণ হিসেবে চাল ও নগদ টাকা ছাড়াও শিশুখাদ্য সরবরাহ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়।

 

মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারাদেশের ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জিআর চাল বরাদ্দ করা হয়েছে ৯২ হাজার ৪৮০ মেট্রিক টন। এরমধ্যে বিতরণ করা হয়েছে ৭১ হাজার ৯৮ মেট্রিক টন। বিতরণ করা চালে উপকারভোগী পরিবার সংখ্যা ৬০ লাখ ৯০ হাজার ৯০ এবং উপকারভোগী লোকসংখ্যা দুই কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬৫৪ জন।

 

সারাদেশের ৬৪ জেলায় এ পর্যন্ত জিআর নগদ টাকা মোট বরাদ্দ করা হয়েছে ৩৯ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ১৬৪ টাকা। এরমধ্যে এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৩১ কোটি ২৪ লাখ ৪ হাজার ৮৮২ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৩৪ লাখ ৮৬ হাজার ৮০৯টি এবং উপকারভোগী লোকসংখ্যা এক কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ১৪০ জন।

 

শিশু খাদ্য সহায়ক হিসেবে মোট বরাদ্দ সাত কোটি ৮২ লাখ টাকা। এরমধ্যে এ পর্যন্ত বিতরণ করা হয়েছে পাঁচ কোটি ৩১ লাখ ৫২ হাজার ৪৬৫ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৩৯ লাখ ৭২৩টি। লোকসংখ্যা দুই কোটি ৫৬ লাখ ১১৯ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023