শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের ফোন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণসামগ্রী প্রেরণ করায় শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্ট ধন্যবাদ জানিয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

এ সময় দুই নেতা দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023