শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বিহারে ট্রাকের ধাক্কায় ১২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২

ভারতের বিহারে ট্রাকের ধাক্কায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিহার রাজ্যের রাজধানী পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উত্তর বিহার জেলার দেসরি থানা এলাকায় রোববার (২০ নভেম্বর) রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে। মূলত ‘ভূমি বাবা’ নামে পরিচিত স্থানীয় এক দেবতার কাছে প্রার্থনা করার জন্য ধর্মীয় শোভাযাত্রাটি রাস্তার পাশে একটি ‘পিপল’ গাছের সামনে জড়ো হয়।

এরই একপর্যায়ে দ্রুতগামী ট্রাক শোভাযাত্রাটির ওপরে উঠে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি এবং আহত প্রত্যেক ব্যক্তিকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

টুইটারে দেয়া এক বার্তায় মোদি বলেছেন, ‘বিহারের বৈশালীর দুর্ঘটনাটি দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা। আহতরা শিগগিরই সুস্থ হয়ে উঠুক। পিএমএনআরএফ (প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল) থেকে প্রত্যেক মৃতের আত্মীয়কে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে।’

এছাড়া ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার খবরকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে আখ্যায়িত করেছেন।

বৈশালীর পুলিশ সুপার মনীশ কুমার বলেন, ‘বিয়ের সঙ্গে যুক্ত প্রথার অংশ হিসেবে এই শোভাযাত্রাটি বের করা হয়েছিলো। পাশ্ববর্তী সুলতানপুর গ্রামের এক বাসিন্দার বাড়িতে কয়েকদিনের মধ্যে একটি বিয়ের কথা ছিলো। তবে পাশের মাহনার-হাজিপুর মহাসড়ক দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাকের ভেতরে আটকা পড়েছেন এবং আমরা আশঙ্কা করছি, তিনিও মারা গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023