শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া: জেলেনস্কি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৮ অক্টোবর, ২০২২

রাশিয়ান কর্মকর্তারা পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের জন্য “তাদের সমাজকে প্রস্তুত” করতে শুরু করেছেন বলে সতর্ক করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (৭ অক্টোবর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি একথা বলেন। যদিও রাশিয়া এ অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত বলে বিশ্বাস করেন না তিনি।

জেলেনস্কি বলেন, রাশিয়ার পারমাণবিক হুমকি বন্ধে বিশ্বকে এখনই ব্যবস্থা নেয়ার সময়।

বিবিসিকে জেলেনস্কি বলেন, তারা (রাশিয়া) তাদের সমাজকে প্রস্তুত করতে শুরু করেছে। এটি খুবই বিপজ্জনক। তারা এটি (পারমাণবিক অস্ত্র) ব্যবহার করতে প্রস্তুত নয়। কিন্তু তারা এ ধারণা ছড়িয়ে দিতে শুরু করেছে। তারা জানে না এটি ব্যবহার করবে কিনা। আমি মনে করি এমনকী এটি (পারমাণবিক অস্ত্র) নিয়ে কথা বলাটাও বিপজ্জনক।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার হুমকি গোটা বিশ্বের জন্যই ঝুঁকি হয়ে ওঠায় এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। রাশিয়ার পারমাণবিক অস্ত্রের হুমকির মুখে বিশ্বের প্রতিটি দেশেরই প্রস্তুত থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

রাশিয়া এরই মধ্যে ইউক্রেইনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করেছে এবং ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণবিক কেন্দ্রকে মস্কো নিজেদের সম্পত্তি বানাতে চাইছে বলে অভিযোগ করেন জেলেনস্কি।

তিনি বলেন, বিশ্ব জরুরি ভিত্তিতে রুশদখলদ্বারদের এইসব কর্মকাণ্ড বন্ধ করতে পারে। এরকম ক্ষেত্রে বিশ্ব রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্যাকেজের বাস্তবায়ন করতে পারে এবং তাদেরকে বিদ্যুৎ কেন্দ্রটি ছেড়ে যেতে বাধ্য করতে সবকিছুই করতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয় পারমাণবিক অস্ত্র কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহারের পথে যেতে পারেন বলে ধারণা প্রকাশ করে জেলেনস্কি বলেছেন, পুতিনের কাছে ইউক্রেইনের জনগণের জীবনের মূল্য নেই। সেকারণে তিনি এমন পদক্ষেপ নিতেও পারেন। সূত্র: বিবিসি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023