শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

করোনার মধ্যেও চলছে চীনা প্রকল্পগুলোর কাজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বিশ্বব্যাপী চলছে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব। দেশ থেকে দেশে ছড়িয়ে পড়েছে এ মহামারি ভাইরাসটি। করোনাভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে বিশ্ব মোড়লরাও। থমকে আছে বিশ্ব ও অর্থনীতি। একমাত্র চীনই দেখিয়েছে দেশটিতে ভাইরাসের সংক্রমণ রোধে শতভাগ সফল নিয়ন্ত্রণ ব্যবস্থা।

 

বাংলাদেশে চলমান চীনা প্রকল্পগুলোর মধ্যে প্রায় বেশিরভাগ প্রকল্পের কাজই এখন চলমান রয়েছে। দৃশ্যমান অগ্রগতি নিয়ে চলছে প্রকল্পগুলোর কাজ। সিংহভাগ চীনা কর্মী পর্যাপ্ত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রকল্পের নির্মাণ অগ্রগতি নিশ্চিতে কাজ করে যাচ্ছেন এরই মধ্যে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে, পদ্মা সেতু প্রকল্প, পদ্মা সেতু রেলওয়ে সংযোগ প্রকল্প, কর্ণফুলী নদীর নিচে মাল্টি লেন রোড টানেল প্রকল্প, চীনের সহযোগিতায় চীন-বাংলাদেশ মৈত্রী প্রদর্শনী কেন্দ্র প্রকল্প ইত্যাদি। ধারণা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হতে যাচ্ছে এসব প্রকল্পের কাজ।

 

চীন প্রথম থেকেই কোভিড-১৯ মোকাবিলায় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের। এরই মধ্যে দেশটির সরকার পাঠিয়েছে করোনা মোকাবিলায় উল্লেখযোগ্য সহায়ক চিকিৎসা সামগ্রী। বাংলাদেশ থেকে এরই মধ্যে অনেক দূতাবাস নিজেদের নাগরিকদের সরিয়ে নিলেও গত ৩১ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে চীন জানায়, পরিস্থিতি যাই হোক বাংলাদেশের পাশে থাকবে চীন সরকার। চীনের হুবেই প্রদেশের উহান শহরে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের সময় বাংলাদেশ সরকার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় চীন সরকারের প্রতি। নিজেদের সমস্যা কাটিয়ে উঠে চীন এখন বিশ্বের অনেক দেশের দিকেই বাড়িয়ে দিয়েছে নিজেদের সহযোগিতার হাত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023