স্টাফ রিপোর্টার, ঢাকা
শনিবার (১৮ এপ্রিল) সাকলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ আইইডিসিআরের ওয়েবসাইটে করোনা শনাক্তের জেলাভিত্তিক আপডেট তথ্যে দেখা গেছে, ঢাকার পরই সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন নারায়ণগঞ্জে।
ঢাকায় সর্বচ্চ ৭৬৮ জন এবং নারায়ণগঞ্জে ২৮৯ জন আক্রান্ত। এখন পর্যন্ত ৪৮টি জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। আসুন জেনে নেই কোন জেলায় কতজন করোনাক্রান্ত রোগী রয়েছে-
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ঢাকা বিভাগের মাদারীপুর জেলায় ২৩ জন আক্রান্ত হয়েছে। এ বিভাগের নরসিংদীতে ৬৫ জন, মুন্সীগঞ্জে ২৭ জন, মানিকগঞ্জে পাঁচজন, রাজবাড়ীতে সাতজন, ফরিদপুরে দুজন, গোপালগঞ্জে নয়জন, টাঙ্গাইলে সাতজন, কিশোরগঞ্জে ১৭ জন ও শরীয়তপুরে ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ৩৭ জন, কুমিল্লা জেলায় ১৫ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় নয়জন, চাঁদপুর জেলায় আজন, কক্সবাজার জেলায় একজন এবং লক্ষ্মীপুর জেলায় ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সিলেট বিভাগের সিলেটে তিনজন, মৌলভীবাজারে দুজন, হবিগঞ্জ ও সুনামগঞ্জে একজন করে করোনায় আক্রান্ত হয়েছে।
রংপুর বিভাগের রংপুর জেলায় তিনজন, গাইবান্ধা জেলায় ১২ জন, নীলফামারী জেলায় ছয়জন, লালমনিরহাট জেলায় দুজন, কুড়িগ্রামে দুজন, দিনাজপুরে আটজন এবং ঠাকুরগাঁওয়ে তিনজন আক্রান্ত হয়েছে।
খুলনা বিভাগের খুলনায় একজন, নড়াইলে দুজন এবং চুয়াডাঙ্গায় একজন আক্রান্ত হয়েছে।
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ১৮ জন, জামালপুর জেলায় ১২ জন, নেত্রকোনায় সাতজন ও শেরপুর জেলায় পাঁচজন আক্রান্ত হয়েছে।
বরিশাল বিভাগের বরগুনা জেলায় পাঁচজন, পিরোজপুরে চারজন, ঝালকাঠিতে তিনজন, বরিশাল জেলায় ১৭ জন এবং পটুয়াখালীতে দুজন রোগী আক্রান্ত হয়েছে।
এ ছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় তিনজন, জয়পুরহাটে দুজন, পাবনা ও বগুড়ায় একজন করে আক্রান্ত হয়েছে।