শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সিঙ্গাপুরে একদিনে আরও ৩৭৫ বাংলাদেশি আক্রান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট

করোনা ভাইরাসে সিঙ্গাপুরে নতুন করে আরও ৬২৩ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩৭৫ জনই বাংলাদেশি। এনিয়ে দেশেটিতে মোট ২০৩০ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত

 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫০৫০ জন। শুক্রবার আরও ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭০৮ জন। এছাড়া এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ১১ জনের মৃত্যু হয়েছে। তবে করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট পাবার আগেই আরো ২ জনের মৃত্যু হয়েছিল।

 

সিঙ্গাপুরে সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে পংগল S11 ডরমিটরিকে চিহ্নিত করা হয়েছে। এই ডরমিটরি থেকে ১৭ এপ্রিল আরো ১৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত পংগল S11 ডরমিটরি থেকেই ১১২৩ জন অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন৷

 

একজন বাহিরের দেশের সাথে লিংক রয়েছে এবং বাকি ৬২২ জনই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। শুক্রবার আক্রান্তদের বেশীরভাগই ওয়ার্ক পাশ হোল্ডার। এরমধ্যে ৫৫৮ জন ডরমিটরিতে অবস্থান করত এবং ৩৭ জন ডরমিটরির বাহিরে থাকত৷ ২৭ জন দেশটির নাগরিক।

 

২১১৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ২২ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023