শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকা উচিত: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওষুধের দোকান বন্ধের কোনও নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকা উচিত।’

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের হাসপাতালের সেবা কার্যক্রম সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্যসেবা হচ্ছে জরুরি সেবা। আমরা কোনও হাসপাতালের সময়সীমা কমায়নি। আমরা ২৪ ঘণ্টা সেবা বজায় রেখেছি। শুধু অফিস সময় ৮টা থেকে ৩টা করেছি। তাছাড়া সব হাসপাতাল তার নিজস্ব গতিতে চলবে। সেখানে সময় অপরিবর্তিত থাকবে।’

মন্ত্রী বলেন, ‘ওষুধের দোকান বন্ধের কোনও নির্দেশনা আমরা দেইনি। ওষুধ একটি জরুরি প্রয়োজনীয় বিষয়। জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় না। ফার্মেসি কিন্তু ২৪ ঘণ্টাই খোলা থাকে।’

তিনি বলেন, ‘সিটি করপোরেশন ওষুধের দোকান রাত ১২টার পর বন্ধ রাখার বিষয়ে বলে থাকলে তাদের সঙ্গে আলোচনা করে একটা সুরাহা আমরা করবো। আমি মনে করি, এটা ২৪ ঘণ্টা খোলা থাকা উচিত। আমরা আলোচনা করে খোলা রাখার ব্যবস্থা নেবো।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023