শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

সৌদি থেকে ফিরছেন ওমরাহ যাত্রীসহ ৩৬৬ বাংলাদেশি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাস মহামারির মধ্যেই সৌদি আরব থেকে ফিরছেন ৩৬৬ জন বাংলাদেশি। এদের মধ্যে ১৩২ জন সেখানে আটকে পড়া ওমরাহযাত্রী এবং বাকি ২৩৪ জন সৌদি আরবের ডিপোর্টেশন সেন্টারে (অবৈধ সন্দেহে স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায়) থাকা বাংলাদেশি কর্মী।

 

সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের।

 

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। তিনি বলেন, এসব বাংলাদেশির স্বাস্থ্য পরীক্ষার পরেই বিমানে তোলা হয়েছে। কারও শরীরে করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়েনি।

 

তবে সৌদি আরবে করোনাভাইরাসের ব্যাপক বিস্তার হয়েছে এবং এখন পর্যন্ত সেখানে ১৫ জন বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলেও জানান রাষ্ট্রদূত। তিনি উল্লেখ করেন, দেশটিতে এখন পর্যন্ত শতাধিক বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর জানা গেছে।

 

এমন অবস্থায় দেশে ফেরত আসা এসব বাংলাদেশিকে প্রাতিষ্ঠানিক নাকি হোম কোয়ারেন্টাইনে রাখা হবে জানতে চাইলে গোলাম মসীহ বলেন, এ বিষয়ে বাংলাদেশে যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন।

 

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, বুধবার সকালে সৌদি এয়ারলাইন্সের ওই বিশেষ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করার কথা।

 

জানা যায়, এই ৩৬৬ জন যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট গত ৯ এপ্রিলই ঢাকায় আসার কথা ছিল। কিন্তু করোনার বিস্তাররোধে দেশটিতে লকডাউন ও কারফিউ জারি থাকায় তা সম্ভব হয়নি।

 

রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে দেশটির স্থানীয় প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশনের সঙ্গে সমন্বয় করে এসব আটকে পড়া যাত্রীদের দেশে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।

 

রিয়াদে বাংলাদেশ দূতাবাস, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট এবং মক্কায় বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সহযোগিতায় এ যাত্রীরা দেশে ফিরতে পারছেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023