শিরোনাম :
বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই

ঈদের মার্কেটে না যেতে পেরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাবা মায়ের সাথে ঈদের মার্কেটে না যেতে পেরে মিতা সুবর্না (১৪) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বড়পাল্লা গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত সুবর্ণা ওই গ্রামের সুরুজ খন্দকারের মেয়ে এবং পার্শ্ববর্তী আব্দুল্লাবাদ হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

জানা যায়, শুক্রবার বেলা ২টার সময়ে নিহত সুবর্না তার বাবা-মায়ের সাথে ঈদের মার্কেট করতে ফরিদপুরের সদরপুরে যেতে বায়না ধরে ও যেতে চায়। তখন বাবা-মা সুবর্ণাকে নিতে না চাইলে সবার সাথে তার কথা-কাটাকাটির পর ঝগড়া হয়। পরে সুবর্ণাকে একা ঘরে রেখে সদরপুর থানা এলাকায় ঈদ মার্কেট করতে তারা চলে যায়।

এরপর সবার সাথে সে অভিমান করে ঘরের মধ্যে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে রাত ৮টার দিকে বাড়ি এসে তার বাবা-মা আড়ার সাথে মেয়েকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে রাত ১১টার সময়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023