শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

জয়ের ব্যাপারে কোনো শঙ্কা ছিলো না, বিজয়ী বক্তব্যে আইভী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

জয়ের ব্যাপারে কোনো শংকা ছিলো না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বেসরকারি ফলাফলে নির্বাচিত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। এ নিয়ে একইপদে তিনি টানা তৃতীয়বার বিজয়ী হলেন।

নির্বাচনে জয় লাভের পর প্রতিক্রিয়া আইভী বলেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের জন্য কাজ করে যেতে চাই। নির্বাচনে জয়ী হতে কোনো ভয় বা সংশয় ছিল না।

রবিবার সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

এসময় আইভী আরও বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছে। আমি যেন প্রধানমন্ত্রী এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী ঈমানের সঙ্গে কাজ করতে পারি। আমার বাবা এবং আমি জনগণের জন্য বহু উন্নয়নমূলক কাজ করেছি। আমার বিশ্বাস ছিলো, জনগণ আমাকে কখনো ঠকাবে না।

এর আগে রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এবার পুরো সিটির নির্বাচন এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে।

নারায়ণগঞ্জ সিটিতে ভোটার সোয়া ৫ লাখ। মেয়র পদে সাতজন; সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ ও কাউন্সিলর পদে ১৪৮ জন প্রার্থী রয়েছেন এ নির্বাচনে। সিটিতে ভোট কেন্দ্র রয়েছে ১৯২টি, ভোটকক্ষ ১ হাজার ৩৩৩টি, ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ ও মহিলা ২ লাখ ৫৭ হাজার ৫১১। অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই শেষ হলে নাসিক নির্বাচন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023