শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে তৈমূরকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নির্দেশিত হয়ে জানানো হচ্ছে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য পদ থেকে আপনাকে (তৈমূর) প্রত্যাহার করা হয়েছে।’

এ বিষয়ে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, দল থেকে আমাকে কিছু জানায়নি। তবে আমি মনে করি যদি এটা সত্য হয়ে থাকে আলহামদুলিল্লাহ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। এখন আমি সবার তৈমূর। গণমানুষের তৈমূর গণমানুষের কাছে ফিরে যাবো। আমার ভাগ্যের মালিক আল্লাহ।

এর আগে গত ২৬ ডিসেম্বর অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দিয়ে যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023