শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

মুজিববর্ষ উপলক্ষে ডাকা বিশেষ অধিবেশন স্থগিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২১ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

মুজিববর্ষ উপলক্ষে রবিবার (২২ মার্চ) ও সোমবার (২৩ মার্চ)  দুই দিনব্যাপী জাতীয় সংসদের যে বিশেষ অধিবেশন বসার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। দেশে করোনা পরিস্থিতির কারণে এ বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে বলে সূত্র জানায়।

 

আগামীকাল রবিবার সকাল ১১টায় সংসদের এই বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। অধিবেশনে বিদেশি অতিথিরা না এলেও বিদেশি মিশনগুলোর কূটনীতিকসহ দুই শতাধিক প্রতিনিধির অংশ নেবেন বলে জানানো হয়েছিল। অধিবেশনকে স্মরণীয় রাখতে বিশেষ আলোচনার প্রস্তুতি চলছিল বলে সূত্র জানায়।

 

এর আগে বিরোধী দল বিএনপির পক্ষ থেকে সংসদের অধিবেশন স্থগিত করে করোনাভাইরাস মোকাবেলাকে আরো গুরুত্ব দেওয়ার দাবি জানানো হয়।

 

সংশ্লিষ্ট সূত্র মতে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে ঘোষিত মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের পক্ষ থেকে বছরব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২২ মার্চ সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেন। ওই দিন অধিবেশন শুরুর আগে সকাল সাড়ে ৯টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিও নেওয়া হয়।

 

এর আগে করোনা পরিস্থিতির কারণে অধিবেশনের আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদন কর্মসূচি স্থগিত করা হয়।

 

জাতীয় সংসদ  অধিবেশন শুরুর আগে সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী, স্পিকার ও সংসদ সদস্যদের ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ছিল। কিন্তু অনিবার্য কারণবশত সেটা স্থগিত করা হয়েছে।

 

একই কারণে গত ১৯ মার্চের শিশুমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও ২৪ মার্চের সংসদ সদস্যদের সাইকেল শোভাযাত্রার কর্মসূচিও স্থগিত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023