শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বগুড়ায় ভোটের প্রচারণা শেষে ফেরার পথে প্রাণ গেলো ছাত্রলীগকর্মীর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৬ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) উপ-নির্বাচনের প্রচারণা শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মাহমুদুল হাসান মিথেল (২২) নামে এক ছাত্রলীগকর্মীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের গাবতলী উপজেলার সোন্দাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিথেল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জাংলা ইসলামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভূগোল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কলেজ শাখার ছাত্রলীগকর্মী।

 

জানা গেছে, বগুড়া-১ আসনে (সারিয়াকান্দি-সোনাতলা) উপ-নির্বাচন উপলক্ষে রোববার বগুড়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকা প্রতিকের পক্ষে প্রচারণার চালাতে নির্বাচনী এলাকা সারিয়াকান্দিতে যান। সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১০টায় গাবতলী উপজেলার সোন্দাবাড়ি এলাকায় বালুবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মিথেল সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় মিথেলকে ওই ট্রাকটি চাপা দিয়ে পালিয়ে যায়।পথচারীরা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

 

শজিমেক হাসপাতাল (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) জাহাঙ্গীর আলম বলেন, গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আনার পরে চিকিৎসাধীন অবস্থায় মিথেলের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023