শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

বগুড়ায় জুয়ার আস্তানায় র‌্যাবের অভিযান, ৫৫ জুয়াড়ির কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় জুয়ার আস্তানায় র‌্যাবের অভিযানে ৫৫ জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমান আদালত তাদেরকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে। বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরের সহকারী কমিশনার বীর আমির হামযা এ রায় প্রদান করেন। বুধবার বগুড়া শহরের ভবের বাজারস্থ আন্তঃজেলা ট্রাক টার্মিনালের বিশ্রামাগারে রাত ৮টা থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

 

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে ভবের বাজার ট্রাক টার্মিনালের বিশ্রামাগারে র‌্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে।

 

এসময় সেখানে জুয়া খেলা অবস্থায় ৫৫ ব্যক্তিকে পাওয়া যায়। তারা টাকার বিনিময়ে খেলছিলেন। এসময় তাদের আটক করে সেখান থেকে জুয়ার সরঞ্জাম হিসেবে তাস ও নগদ ২ লক্ষ ৫৬ হাজার ৬শ’ টাকা জব্দ করা হয়। এরপর তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তারা দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাদের প্রত্যেককে  ১৫ দিনের কারাদণ্ড মঞ্জুর করে। দণ্ডপ্রাপ্তদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। জুয়াড়িদের অধিকাংশই পরিবহন শ্রমিক বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023